উৎসবের রূপ রং ভাগ কি হয় ? – Papiya Sarkar
Home » Projects » উৎসবের রূপ রং ভাগ কি হয় ? – Papiya Sarkar
উৎসবের রূপ রং ভাগ কি হয়

আমি হতে পারি ভারতীয়
কিন্তু আমি হবো না আসুমুদ্র হিমাচল
আমি ভীষণ ভাবে হিন্দু ,আমি চন্ডাল অশোক
কিন্তু কিছুতেই হবো না সর্বধর্ম সমন্বয়ের প্রজাপালক সম্রাট অশোক ।
তাজমহল আমার গর্ব
কিন্তু কিছতেই মানব না শাহেনশাহ আকবরের ভারতীয় স্বত্ব । প্রেমের নিদর্শন বোঝাবো কিন্তু আমি প্রেম হবনা।
নাড়ু , সিমই কেক এর পার্থক্য আমাকে বোঝাতেই হবে
অথচ মা ,ঠাকুমা পিঠে পায়েস দিয়েই বড়দিনের আয়োজন করতো,পায়নি তো তখন কেক
আজ কিন্তু কেক ই খেতে হবে নাহলে যে ধর্মের ভাগ হবেনা।
আমি যীশু কে প্রভু বলে মানি
কিছুতেই তাঁর আত্মত্যাগের ভালোবাসা বুঝবো না।
সবাইকে ভালোবাসলে যে সব ধর্ম কে সম্মান জানাতে হবে।
উৎসবের রূপ রং ভাগ কি হয়
হয় হয় .. ইচ্ছাঅন্ধ হলেই হয়
প্রকৃতি সারা পৃথিবী কে হাজারো রং দিয়ে ভরে দিয়েছে
সেই রং একটুও গায়ে মাখা যাবে না ,তাহলে যে ধর্ম হারা হয় ।
কোথা আছো গো কবিগুরু,নজরুল ,মাইকেল
কোথায় সুকান্ত ,ভালোবাসার সিন্ধু ফিরিয়ে দাও।
Read Next
ধর্ম কে আমি আবরণ করলাম আভরণ করা হলোনা।
ধর্ম ফিরায় জুম্বা বারে পূজার ঘরে যাওয়া,
ধর্ম ফিরায় পূণ্য শুক্রবারে বসন্ত উৎসব ।
ধর্ম ফিরায় দুর্গাপূজায় শুদ্র এর হাতের ছোঁয়া।
যুগে যুগে ঈশ্বরে রা জন্মেছেন ভালোবাসা দিতে।
Papiya Sarkar
DATE: 09/03/2023