ADVOCATETANMOY LAW LIBRARY

Research & Library Database

Home » Sarvarthapedia » Law » সপিন্ডগণের তালিকা-দায়ভাগ পদ্ধতি: হিন্দু উত্তরাধিকার নিয়ম-Hindu Succession in West Bengal

সপিন্ডগণের তালিকা-দায়ভাগ পদ্ধতি: হিন্দু উত্তরাধিকার নিয়ম-Hindu Succession in West Bengal

West bengal
হিন্দু উত্তরাধিকার নিয়ম-মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের সময় অংশীদারদের মধ্যে যদি কোন অংশীদার মৃত থাকেন, তবে মৃত ব্যক্তির জীবিত উত্তরাধিকারগণ ওয়ারিশ হবে।

হিন্দু উত্তরাধিকার নিয়ম

পশ্চিম বঙ্গে দায়ভাগ পদ্ধতি অনুসরণ করা হয়

সপিন্ডগণের তালিকা ক্রমানুসারে দেওয়া হল-

১। পুত্র

২। পুত্রের পুত্র

৩। পুত্রের পুত্রের পুত্র

৪। স্ত্রী, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের পুত্রের স্ত্রী।

৫। কন্যা

৬। কন্যার পুত্র

৭। পিতা

৮। মাতা

৯। ভাই, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাই।

১০। ভাই এর পুত্র, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাই এর পুত্র

১১। ভাই এর পুত্রের পুত্র, সহোদর ভাই না থাকলে বৈমাত্রেয় ভাই এর পুত্রের পুত্র।

১২। বোনের পুত্র

১৩। পিতার পিতা

১৪। পিতার মাতা

১৫। পিতার ভাই

১৬। পিতার ভাইয়ের পুত্র

১৭। পিতার ভাইয়ের পুত্রের পুত্র

১৮। পিতার বোনের পুত্র

১৯। পিতার পিতার পিতা

২০। পিতার পিতার মাতা

২১। পিতার পিতার ভাই

২২। পিতার পিতার ভাইয়ের পুত্র

২৩। পিতার পিতার ভাইয়ের পুত্রের পুত্র

২৪। পিতার পিসির পুত্র

২৫। পুত্রের কন্যার পুত্র

২৬। পুত্রের পুত্রের কন্যার পুত্র

২৭। ভাইয়ের কন্যার পুত্র

২৮। ভাইয়ের পুত্রের কন্যার পুত্র

২৯। খুড়ার কন্যার পুত্র

৩০। খুড়ার পুত্রের কন্যার পুত্র

৩১। পিতার খুড়ার কন্যার পুত্র

৩২। পিতার খুড়ার পুত্রের কন্যার পুত্র

৩৩। মাতার পিতা (নানা)

৩৪। মাতার ভাই (মামা)

৩৫। মাতার ভাইয়ের পুত্র (মামার পুত্র)

৩৬। মাতার ভাইয়ের পুত্রের পুত্র (মামার পুত্রের পুত্র)

৩৭। মাতার বোনের পুত্র (মাসির পুত্র)

৩৮। মাতার পিতার পিতা

৩৯। মাতার পিতার ভাই

৪০। মাতার পিতার ভাইয়ের পুত্র

৪১। মাতার পিতার ভাইয়ের পুত্রের পুত্র

৪২। মাতার পিতার বোনের পুত্রের পুত্র

৪৩। মাতার পিতার পিতার পিতা

৪৪। মাতার পিতার পিতার ভাই।

৪৫। মাতার পিতার পিতার ভাইয়ের পুত্র

৪৬। মাতার পিতার পিতার ভাইয়ের পুত্রের পুত্র

৪৭। মাতার পিতার পিতার বোনের পুত্র

৪৮। মাতার ভাইয়ের কন্যার পুত্র

৪৯। মাতার ভাইয়ের পুত্রের কন্যার পুত্র

৫০। মাতার পিতার ভাইয়ের কন্যার পুত্র

৫১। মাতার পিতার ভাইয়ের পুত্রের কন্যার পুত্র

৫২। মাতার পিতার পিতার ভাইয়ের কন্যার পুত্র

৫৩। মাতার পিতার পিতার ভাইয়ের পুত্রের কন্যার পুত্র


মহিলা শ্রেণী ৫ টি-

১। স্ত্রী, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের স্ত্রী, পুত্রের পুত্রের পুত্রের স্ত্রী (তালিকায় যার স্থান ৪র্থ)।

২। কন্যা (তালিকায় যার স্থান ৫ম)।

৩। মাতা (তালিকায় যার স্থান ৮ম)।

৪। পিতার মাতা (তালিকায় যার স্থান ১৪ তম)।

৫। পিতার পিতার মাতা ( তালিকায় যার স্থান ২০ তম)।


Note: 

  • মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের সময় অংশীদারদের মধ্যে যদি কোন অংশীদার মৃত থাকেন, তবে মৃত ব্যক্তির জীবিত উত্তরাধিকারগণ ওয়ারিশ হবে।
  • এক বা একাধিক পুত্র থাকলে তারাই সমুদয় সম্পত্তি পাবে।পুত্রের-পুত্র সম্পত্তি পাবে না।
  • হিন্দু আইনে সন্ন্যাসী উত্তরাধিকার হয় না। সন্ন্যাসীকে সংসার ত্যাগী হিসাবে মৃত ধরা হয়।
  • কোন হিন্দু লোক ধর্মান্তরিত হলে উত্তরাধিকার হতে বঞ্চিত হয়।
  • হত্যাকারী এবং তার ওয়ারিশ মৃত ব্যক্তির উত্তরাধিকার হতে বঞ্চিত হবে।
  • বিধবা স্ত্রী আইন সঙ্গতভাবে সম্পত্তি পাওয়ার পর অসতী হলে প্রাপ্ত সম্পত্তি হতে বঞ্চিত হবে না।
  • একমাত্র হিন্দু ধর্মে দত্তক পুত্র গ্রহনের বিধান আছে।

Refer:The Hindu Succession Act- 1956