Writers (শ্যামা সঙ্গীত)
- Dasaratha Ray
- Dwijadasa
- Kamalakanta Bhattacharya (1769 -1821) Burdwan
- Kanngal
- Maharaja Ramkrishnna of Nator (1748–1798)
- Navakisor Modak
- Nilakannttha Mukhopadhyaya
- Rajanikanta Sen
- Ramchandra Datta
- Ramprasad Sen (1723- 1775) Halisahar
- Rasikchandra Ray
- Saiyad Jafar
- Vaikunnttha of Maliara
Sample :
আমার চেতনা চৈতন্য করে
দে মা চৈতন্যময়ী
তোর ভাবসাগরে ভেসে আমি
হব মা তোর পদাশ্রয়ী
অজ্ঞান মোর স্বভাব থেকে
তোর ভাবে তুই নে মা ডেকে
জ্ঞানচক্ষু মেলে দেখি
কেমন তুই জ্ঞানদাময়ী
তোর ভাবের খেলা দিয়ে
দে মা আমার যা কিছু সব
অভাব মিটিয়ে
কৌতুহল মোর এ জীবনে
নিয়ে নে মা তোর ও চরণে
মহানন্দে যাই চলে মা
হয়ে সর্বরিপুজয়ী
আপনাতে আপনি থেকো মন
তুমি যেও না কো কারো ঘরে,
যা চাবি তা বসে পাবি
শুধু খোঁজো নিজ অন্তঃপুরে।
পরমধন ওই পরশমণি
ওরে, যা চাবি তা দিতে পারে,
কত মণি পড়ে আছে
সেই চিন্তামণির নাচ-দুয়ারে।
তীর্থভ্রমণ শুধু দুঃখ গমন
মন উচাটন হয়ো না রে,
তুমি আনন্দ ত্রিবেণী স্নানে
শীতল হও না মূলাধারে।
কি দেখ কমলাকান্ত
মিছে বাজী এ সংসারে,
সেই বাজীকরে চিনলে না রে
সে যে তোমার ঘটে বিরাজ করে। (কমলাকান্ত)
মজলো আমার মনভ্রমরা
শ্যামাপদ-নীলকমলে,
কালীপদ-নীলকমলে,
বিষয়-মধু তুচ্ছ হলো যত
কামাদি-কুসুমসকলে।
চরণ কালো ভ্রমর কালো
কালোয় কালো মিশে গেল,
পঞ্চতত্ত্ব প্রধান মত্ত
সঙ্গ দেখে ভঙ্গ দিলে।
কমলাকান্তের মনে
আশাপূর্ণ এতদিনে,
সুখ-দুঃখ সমান হলো তায়
আনন্দসাগর উথলে। (কমলাকান্ত)