ADVOCATETANMOY LAW LIBRARY

Research & Library Database

Home » বর্নে গন্ধে ছন্দে গীতিতে – Varne Gandhe Chhande Getite: S.D. Burman

বর্নে গন্ধে ছন্দে গীতিতে – Varne Gandhe Chhande Getite: S.D. Burman

Bengali Lady Minu
The poetry expressing deep romantic feelings. The poet describes the beloved as the essence of love, comparing them to the source of all colors, scents, and rhythms. The beloved is portrayed as the embodiment of joy and the flame of love, evoking imagery of light, dance, and music. The poet further expresses longing and admiration for the beloved, emphasizing their presence in every aspect of life. The poem captures the intensity of love and the beloved's significance in the poet's heart.

বর্নে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন
রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি ||

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এ রীতি নাচালে তুমি
আপনও হারায়ে উদাসী প্রানের লহগো প্রেমান্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি ||

চমকি দেখিনু আমার প্রেমের জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে তোমারও হিয়ারিই মাঝে
তোমারও প্রানের পুলকও প্রবাহ নিশীথে চাহিয়া মাতে
যত মোর নাম গাহ মোর গান আমারই একতারাতে

মুক্তা যেমন শুক্তিরও বুকে তেমনি আমাতে তুমি
আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি ||