Bar president`s encounter with Ghost (ভূতের খপ্পরে বারের প্রেসিডেন্ট)
Home » Law Library Updates » Law Library » Bengali Page » Bar president`s encounter with Ghost (ভূতের খপ্পরে বারের প্রেসিডেন্ট)
Bar President`s encounter with Ghost: In a Bar Association meeting amid scorching weather, discussions revolved around adopting a “not to attend court” resolution. Some expressed their struggle with court attendance, while others disclosed personal challenges, like illness and family responsibilities, exacerbated by frequent non-functioning of court. Later the bar president opened a condolence meeting and shared memories of playing football with the deceased. The gravity of the situation is highlighted by the president’s sudden demise in a ghostly circumstance, which triggered a police investigation. Despite the gravity of the situation, some expressed relief at finally getting a holiday after a prolonged period, albeit overshadowed by the circumstances.
ভূতের খপ্পরে বারের প্রেসিডেন্ট
বিমল বাবু ভাই এড্ভোকেট ছুটি চাচ্ছেন, বিস্তর কোর্ট করেছেন, এই গরমে হাসফাস করে মন্তব্য করে বসলেন , ” আগে বাঁচি তো, তার পর রোজগার করবো, নট টু এটেন্ড চাই।
বিন্তিপিসি এড্ভোকেট একটা বিদ্রোহ করেই ছাড়লো, এই গরমে বারান্দায় বোসে সেরেস্তা করা যায় ? ‘নট টু এটেন্ড কোর্ট, চাই ই ই ই ‘ …….. খুকি খোকারা দরজায় ঘুরে ঘুরে সিগনেচার কালেক্ট করেছে , আর ব্যাটারা কিনা বলে ‘নট টু এটেন্ড’ হবেনা!!
রিতা: ও মৃত্যুঞ্জয় দা , বলো না , কোর্ট বন্ধ হলে খাবো কি ? মেয়ের স্কুলের ফিস বাকি পরেছে যে।
মৃত্যুঞ্জয়: তুই বল না , তুই এডভোকেট না ? …শুধু অন্যের ভরসায় থাকা .. তোর সিনিয়র কোথায় ?
রিতা: ও তো থানা প্রাকটিস করে। ……..
প্রেসিডেন্ট : আস্তে আস্তে, ……..
জনৈক : স্পিকারটা মুখের কাছে নিন। ..এ এ এ। .হ্যা ঠিক আছে। …
প্রেসিডেন্ট : দেখুন সব কোর্টেই নট টু পাস এডভার্স অর্ডার রেসুলুশন নিয়েছে। …… ‘নট to এটেন্ড’ হবেনা।.. আমি এই বয়েসে কনটেম্প্ট খেতে চাই না। তিন মাসের আগে ডেট পাওয়াই যায় না। এখন ‘নট to এটেন্ড’ হলে সেই পুজোর পরে ডেট দেবে।
জনৈক : না না তার আগেই ডেট পাওয়া যাবে। …..
জনৈক : বেঞ্চ ক্লার্ক কে ৫০ টাকা না দিলে তো ঘন্টা দেবে। …. মক্কেল কে কি জবাব দেবে? …….উকিল বাবুর গরমে লেগেছে !!!!
রিতা: আমি একটু বলবো। … আমি একটু বলবো
প্রেসিডেন্ট : সবাই তো বললো ..তুই আবার কি বলবি? .. তোর বলার বয়েস হয়েছে? ..
(পিছন থেকে কেউ ) …বলতে দিন না। … শুধু আপনারাই বলবেন। ..আমাদের ডাকার কি দরকার ছিল? …..
প্রেসিডেন্ট : আচ্ছা বল ! অনলি ২ মিনিট। ….. এর পরে আর কেউ বলবেন? …..শান্তি দি তুমি কিছু বলো না….. ও শান্তি দি। …..
(পিছন থেকে কেউ ) আরে ওকে বলতে দিন না। শুধু নিজেদের লোক কে মাইকিং করতে ডাকা !!!!! ……
রিতা: শ্রদ্দেয় প্রেসিডেন মহাশয়, সেক্রেটারী মহাশয়, আমার সিনিয়র রা। ……. আপনারা সবাই জানেন কবিড ১৯ আমার স্বামী মারা গেছেন, বাড়িতে বুড়ো অসুস্থ বাবা – মা , আর আমার মেয়ে। ……. ক্লাস ফাইভ এ পরে। …… আমার রোজগারে সংসার চলে। …… এই বছর এখন পর্যন্ত প্রায় ১২ দিন কোর্ট হয় নি। নট টু পাস এডভার্স অর্ডার থাকলে জজ রা কোর্টে বসে না। .. কোনো মামলা হয় না। …. মক্কেল দের কোনো রিলিফ দেওয়া যায়না। …. ….. দালালরা শকুনের মতো মামলা ছিনিয়ে নেয়। ……… আমার ১৬ টা মামলা চলে গেছে। আবার নট টু এটেন্ড হলে সব শেষ হয়ে যাবে। ……… (প্রেসিডেন্ট মাইক নিয়ে নিতে চাইছে)….. আর দুটো কথা। ….. দিন না। ..(কেঁদে ফেললো )
(পিছন থেকে কেউ )…… এই ! এদিকে ……. এই এই…….রিতা!
প্রেসিডেন্ট : শান্তি দি তুমি কিছু বলো না……
শান্তি দি: সবাই তো বললো নট টু এটেন্ড হলে সবার ভালো। …যা গরম পড়েছে। … লাইব্রেরিতে তালা দিয়ে দিতে হবে। ..এখানে বসা হবে না…..
(পিছন থেকে কেউ ): এফিডেভিট , বেইল ,ইনজাংকশন ,১৪৪ সব বন্ধ। …..বন্ধ।…..বন্ধ।….বন্ধ।.
উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি —–
আজ বুধ বার , কোর্ট খুলছে , কিন্তু সকাল থেকেই নট টু এটেন্ড কোর্ট, দীনেশ বাবু এডভোকেট মারা গেছেন প্রায় বিনা চিকিৎসায়। … বাড়ি থেকে খবর এসেছিলো আগেই।..বন্ধের মধ্যে। ….
দুপুর দুটো condolence মিটিং : –
সেক্রেটারী : দীনেশ বাবু গত ১৩ তারিখে মারা গেছেন। প্রেসিডেন্ট মসাই ফোনে খবর পান। …….
প্রেসিডেন্ট : দীনেশ দা আর আমি ফুটবল খেলতাম। …………. আমরা বেনারসে পিকনিকে গেছিলাম। ………
বিন্তিপিসি এডভোকেট : শুনলাম দীনেশ টা চিকিৎসার অভাবে মারা গেছে। … আমরা বারের থেকে কি কিছুই করতে পারিনা। …আমরা কি পারিনা একটা অভাবের সংসারের পাশে দাঁড়াতে। ….. আমরা। ………
চার মাস কেটে গেলো , শরীরটা ভালো না। … একটু একটু ঠান্ডা পড়তে শুরু করেছে। ..পায়ের ব্যাথাটা বরো জ্বালাচ্ছে। ..ছাদের উপরে এক কাপ চা নিয়ে প্রেসিডেন্ট মসাই বসে আছেন। সাত পাঁচ ভাবছেন , জীবনে কি করলাম ? ….. আর ইলেকশানে লড়বো না। …শুধু টেনশন আর লোকের গালি খাওয়া। …….রিতা নামের এক জুনিয়র মেয়ে মারা গেছে। ..কি যেন লিখে মরেছে। …..
প্রেসিডেন্ট : কে ওখানে ! তোমরা কারা ! দেবু দেবু, ওরা কে? …..উপরে এলো কি করে? ( কেমন যেন একটা স্যাৎ স্যাতে গন্ধ ) দেবু ছাদের লাইট তা জ্বেলে দে , করা যেন অন্ধকারের ভিতর ফিস্ ফিস্ করছে , ……. আ আ উঠতে পারছিনা কেন, হাঁটুদুটো তো এতটা খারাপ হয় নি —-
দুটো আবছা ছায়া কাছের দিকে যেন ভেসে আসছে
প্রেসিডেন্ট : কে কে তোমরা ! না না কাছে এ…… সো…… না, আ আ আ ………. হ হ
আজ নট টু এটেন্ড কোর্ট। প্রেসিডেন্ট সাহেব মারা গেছেন দম আটকে, ছাদের উপরে।..পুলিশ খোঁজ খবর নিচ্ছে।…..
এড্ভোকেট গোপাল, নিতাই , শক্তি মেট্রো করে নিউ মার্কেটে যাচ্ছে
সবাই: অনেক দিন পর একটা ছুটি পেলাম ….. খাওয়া যা জমবে না…………
_________________
By
Tanmoy Bhattacharyya
Date: 17/06/2024