Prem Ekbari Esechhilo Neerabe
Home » Law Library Updates » Sarvarthapedia » Education, Universities and Courses » Humanities » Prem Ekbari Esechhilo Neerabe
প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায় মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে।।
সে যে এসেছিল বাতাস তো বলে নি
হায় সেই রাতে দীপ মোর জ্বলে নি।
তারে সে আধারে চিনিতে যে পারি নি
আমি পারি নি ফিরায়ে তারে আনতে।।
প্রেম একবারই এসেছিল নিরবে
যে আলো হয়ে এসেছিল কাছে মোর
তারে আজ আলেয়া যে মনে হয়
এ আধারে একাকী এ মন আজ
আধারেরই সাথে শুধু কথা কয় –
আজ কাছে তারে এত আমি ডাকি গো
সে যে মরিচিকা হয়ে দেয় ফাকি গো।
ভাগ্যে যে আছে লেখা হায়রে
তারে চিরদিনই হবে জানি মানতে।।
প্রেম একবারই এসেছিল নিরবে
শিল্পীঃ লতা মঙ্গেশকর
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরঃ হেমন্ত মুখোপাধ্যায়