Shokhi se hari kemon bol[সখী সে হরি কেমন বল]
সখী সে হরি কেমন বল
নাম শুনে যার এত প্রেম জাগে
চোখে আনে এত জল।।
সে কি আসে এই পৃথিবীতে
গাহি রাধা নাম বাঁশুরীতে
যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল।।
তারে কি নামে ডাকিলে আসে
কোন রূপ ও গুন পাইলে সে
রাধাসম ভালবাসে।
সখী শুনেছি সে নাকি কালো
জ্বালে কেমনে সে এত এল
মায়া ভুলিতে মায়াবী সে নাকি
করে গো মায়ার ছল।।
নজরুল
Tags: Song