Khelicho e bisso loye nirob sisu anmone [খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু]
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু,
আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা,
নিরজনে প্রভূ, নিরজনে, খেলিছ।।
শূন্য়ে মহা আকাশে,
তুমি মগ্ন লীলা বিলাসে,
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে,
নিরজনে প্রভূ, নিরজনে, খেলিছ।।
তারকা রবি-শশী, খেলনা তব,
হে উদাসী,
পড়িয়া আছে রাঙা পায়ের কাছে,
রাশি রাশি,
নিত্য় তুমি হে উদার,
সুখে দুখে অবিকার,
হাসিছ খেলিছ তুমি আপন সনে,
নিরজনে প্রভূ, নিরজনে, খেলিছ।।
NAZRUL
Tags: Song