ময়মনসিংহের গান-Mymensingher Gan
Home » Law Library Updates » Law Library » Bengali Page » ময়মনসিংহের গান-Mymensingher Gan
“হাওর জঙ্গল মইষের শিং, এই তিনে ময়মনসিং”
Mymansingha, the name is derived from the Mymensingh Pargana It is probable, that the choice of name was accidental, in that Mymensingh was the first of the Parganas in the list “ Mymensingh Pargana Digar,” which were separated from Dacca under a Company Collector of their own in 1787. When the zamindars of the area of Mymensingh were requested to give the name of the district to Mymensingh, the government accepted it. Possibly the name derived like thus মইষের শিং > ময়মনসিং.
Mymensingh is bounded by no less than eight districts, the Garo Hills, Dhubri, Rangpur, Bogra, Pabna, Dacca, Tippera and Sylhet. On the west the district is bounded by the main channel of the Brahmaputra, known as the Jamuna, On the north it is bounded by the Garo Hills, and on the east by Sylhet and Tippera. Most part the boundary is marked by small streams, and then towards the south by the Meghna.
Bhairab Bazar, where the old channel of the Brahmaputra meets the Meghna, is in the extreme south-east corner of the district. On the south the boundary is artificial.
After the death of Sirajuddaula, the resulting anarchy led to the English Company making themselves responsible in 1765 for the revenues and civil administration of Bengal. Mahamad Beza Khan was the Deputy Dewan under the Company in Murshidabad, and at their instigation, Jasarat Ehan was appointed Naib Nazim in Dacca.
The names of parganas are available in Mymensingh region in different sources- Mymensingh, Alapsingh, Jafar Shahi, Banwowal, Puthuria, Kagmari, Antia, Bara Baju, Serpur, Hazbadi, Khalijuri, Jayan Shahi, Kharijhi, Narsrat Shahi, Latifpur, Macmabad, Atgaon, Ballarampur, Barikandi, Bau Khand, Chandrapatap, Eidgah, Ichkabad, Bai Dome, Singda Targibaj, Kasempur, Nikhli, Sasadi, Hauli, Jakujiyal, Ichapur, Bardakhati, Patilah Dah, Tundar, Ichpasah Hossain Shahi, Hossainpur, Susang and Nasirurjiyala.
Mymensingher Gan
জেঠ মাসের ছোট রাইত ঘুমের আরি না মিটে।
কদমতলায় শুইয়া বিনোদ দিনের দুপুর কাটে॥
বাউলগান
যাত্রাগান
ভাটিয়ালী
কিস্সাপালা
কবিগান
কীর্তন
ঘাটুগান
জারিগান
সারিগান
মুর্শিদী,
ঢপযাত্রা
বিয়ের গান
মেয়েলীগান
বিচ্ছেদী গান
বারমাসী
পুঁথিগান
পালকির গান
ধানকাটার গান
ধানভানার গান
হাইট্টারা গান
গাইনের গীত
বৃষ্টির গান
ধোয়া গান
শিবগৌরীর গান
গাজীর গান
পটগান
আদিবাসী গান
নকশাপালা
ধামাইল (সিলেটী )
নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন,
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কাইন্দন গো, জুড়িল কাইন্দন।
কাইন্দোনা কাইন্দোনা কইন্যা না কান্দিও আর,
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার।
ড.দীনেশ চন্দ্র সেন সমগ্রহীত ময়মনসিংহের গান
- কাজলরেখা
- মহুয়া (দ্বিজ কানাই 1700CE ‘মহুয়া সুন্দরী’পালাগান)
- কমলা
- দেওয়ানা মদিনা (রচয়িতা মনসুর বয়াতী)
- দস্যু কেনারামের পালা (রচয়িতা চন্দ্রাবতী)
- চন্দ্রাবতী (রচয়িতা নয়নচাঁদ ঘোষ)
- কঙ্ক ও লীলা (দামোদর দাস, রঘুসুর, শ্রীনাথ বেনিয়া এবং নয়ানচাঁদ ঘোষ প্রণীত)
মলুয়া (এই পালাটির সূচনাতে মহিলা কবি চন্দ্রাবতীর একটি বন্দনা রয়েছে বলে এর রচয়িতা হিসেবে চন্দ্রাবতীকে মনে করা হয়) - দেওয়ান ভাবনা (চন্দ্রাবতী প্রণীত)
- রূপবতী
ঘাটুগান
1
এক বালিশে দুইটি মাথা
ছোট কইরা কেনো কওনা গো কথা
ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু
পান খাইলা না ।।
গাঙ্গের কুলে সরষের ফুলে
জাত-কুল-মান গেলোরে
ছাড়ো ছাড়ো বন্ধু
বান্ধি মাথার চুলোরে
হইলো একী প্রাণসখা ।
দুইজন তবু লাগে একা
প্রেমের নেশায় মনের বাগান
উঠে মাতিয়া ।।
সুখে ছিলাম ভালোই ছিলাম
বাপ ও মায়ের ঘরেতে
বড় আশায় দিছি গো মালা
আমি তোমার গলেতে ।
শুন ওগো প্রাণবন্ধুয়া
সুখের নহর যায় গো হিয়া
সোনার ফসল আবাদ করি
পরান ভরিয়া ।।
2
ওরে তুই আমারে চিনলি নারে
আমি রসের ভমরা
বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে জলের বেড়া ।।
আমি রসের কমলা গো
তুমি আমার ভমরা ।
শ্যাম বলছে রাইকে –
নারী ত বেঈমানের জাত গো
তর বাড়ি আর যাইমু না ।
আবার উত্তরে রাই বলছে শ্যামকে –
পুরুষ ত বেঈমানের জাত গো
আসবার চাইয়া আর আইলা না
হায়রে পয়সার কথাও কইয়ারে
প্রেম করিল শুইয়া-বইসা পয়সা দিল নারে ।।
বিয়ের গান
‘মাথা ভালা দামান্দের ডাব নাইরকল জোরারে
কমর ভালা দামান্দের হুন্দি বেতের মুড়ারে।
দামান্দেরো সাত ভাই সাত ঘোড়ার সুয়ারি
একেলা দামানরাজা যাইতা শ্বশুরবাড়ি’
‘যাইন দামান বন্দর বাজারে
কত রঙ্গে বিরঙ্গে।’
গাজীর গান
পূবেতে বন্দনা করি পূবের ভানুশ্বর।
তারপরে বন্দনা করি গাজী দয়াবান।
তার উদ্দেশে জানায় ছালাম হেন্দু মোছলমান’
গাজী বলে মোকদ্দমা ফতে হয়ে যাবে
তামাম বান্দারা মোর শান্তিতে থাকিবে ।
- ডক্টর দীনেশচন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত মৈমনসিংহ গীতিকা কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯২৩
- ডক্টর দীনেশচন্দ্র সেন পূর্ববঙ্গ গীতিকা (১৯২৬) তিন খণ্ড