Skip to content

ADVOCATETANMOY LAW LIBRARY

Research & Library Database

Primary Menu
  • News
  • Opinion
  • Countries198
    • National Constitutions: History, Purpose, and Key Aspects
  • Judgment
  • Book
  • Legal Brief
    • Legal Eagal
  • LearnToday
  • HLJ
    • Supreme Court Case Notes
    • Daily Digest
  • Sarvarthapedia
    • Sarvarthapedia (Core Areas)
    • Systemic-and-systematic
    • Volume One
06/04/2026
  • Bengali Page

Haowar Rat – হাওয়ার রাত – (জীবনানন্দ দাশ)

The poem Haowar Rat by Jibanananda Das delves into the past's beauty and allure, creating a surrealistic experience through historical and geographical descriptions, synesthetic imagery, and bizarre concepts. The poet transcends time and space, depicting an abstract ideal of Banalata Sen, disrupting rationality and intelligence. The visual experience progresses into an otherworldly perception, with silence and darkness prevailing. The poet's senses exceed their natural limits, offering different kinds of experiences. This poem is a compelling exploration of the interplay between conscious and subconscious, past and present, offering a unique and captivating perspective. For more details, visit the provided link.
advtanmoy 20/11/2019 1 minute read

© Advocatetanmoy Law Library

  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on X (Opens in new window) X
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on Telegram (Opens in new window) Telegram
Banalata Sen

Home » Law Library Updates » Law Library » Bengali Page » Haowar Rat – হাওয়ার রাত – (জীবনানন্দ দাশ)

Jibanananda Das

গভীর হাওয়ার রাত ছিল কাল-অসংখ্য নক্ষত্রের রাত

সারারাত বির্স্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে;
মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো,
কখনো বিছানা ছিঁড়ে
নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে,
এক-একবার মনে হচ্ছিল আমার-আধো ঘুমের ভিতর হয়তো-
মাথার উপরে মশারি নেই আমার
স্বাতী তারার কোল ঘেঁষে নীল হাওয়ার সমুদ্রে শাদা বকের মতো উড়ছে সে!
কাল এমন চমৎকার রাত ছিল।

সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল-আকাশে এক তিল ফাঁক ছিল না;
পৃথিবীর সমস্ত ধূরসপ্রিয় মৃতদের মুখও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি;
অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিলপুরুষের শিশির-ভেজা চোখের মতো
ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা;
জোছনারাতে বেবিলনের রানির ঘাড়ের ওপর চিতার উজ্জ্বল চামড়ার
শালের মতো জ্বলজ্বল করছিল বিশাল আকাশ!
কাল এমন আশ্চর্য রাত ছিল।

Read Next

  • PaspaSahnikam Part One (Mahabhasya)
  • হরিশ রানা মামলা: মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
  • বেতন আয় কি ক্রিমি লেয়ার নির্ধারণ করবে? সুপ্রিম কোর্টের স্পষ্ট ব্যাখ্যা, রোহিত নাথনের আইনি লড়াই

যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে।
তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে
যে রূপসীদের আমি এশিরিয়ার, মিশরে বিদিশায় ম’রে যেতে দেখেছি
কাল তারা অতিদূরে আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্শা হাতে করে
কাতারে কাতের দাঁড়িয়ে গেছে যেন-
মৃত্যুকে দলিত করবার জন্য?
জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য?
প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য?

আড়ষ্ট-অভিভূত হয়ে গেছি আমি,
কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন;
আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর
পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল!
আর উত্তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে
আমার জানালার ভিতর দিয়ে, শাঁই শাঁই করে,
সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিৎ প্রান্তরের অজস্র জেব্রার মতো!

হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে,
দিগন্ত-প্লাবিত বলীয়ান রৌদ্রের আঘ্রাণে
মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারের চঞ্চল বিরাট সজীব রোমশ উচ্ছ্বাসে,
জীবনের দুর্দান্ত নীল মত্ততায়!

আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল,
নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উড়ে,
একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায়-তারায় উড়িয়ে নিয়ে চলল
একটা দুরন্ত শকুনের মতো।

Read Next

  • PaspaSahnikam Part One (Mahabhasya)
  • হরিশ রানা মামলা: মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
  • বেতন আয় কি ক্রিমি লেয়ার নির্ধারণ করবে? সুপ্রিম কোর্টের স্পষ্ট ব্যাখ্যা, রোহিত নাথনের আইনি লড়াই

In Banalata Sen‘, the poet is obsessed with the past enchantment and its abolished beauty and allurement. This preoccupation, comprising conscious and subconscious, past and present, makes the poem surrealistic. In the first and the second stanzas, the poet through historical and geographical descriptions surpasses the boundary of time and space. Using synesthetic and bizarre images, the poet uspends rational faculty and creates Banalata an abstract ideal. The surrealist using bizarre imagery and far-fetched ideas discards rationality and intelligence. Here the experience is centred on visual imagery. In the next stanza, the visual experience turns to the unworldly perception created by the synesthetic use of an image. Silence and darkness prevail, and the poet can see her well penetrating the darkness as the senses exceeding their natural limits, attain different kinds of experiences. [Sultana Jahan, Department of English Language and Literature, International Islamic University Chittagong, Bangladesh]

Photo credit: Advocate Kuhumita Laha

Read more:

Read Next

  • PaspaSahnikam Part One (Mahabhasya)
  • হরিশ রানা মামলা: মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
  • বেতন আয় কি ক্রিমি লেয়ার নির্ধারণ করবে? সুপ্রিম কোর্টের স্পষ্ট ব্যাখ্যা, রোহিত নাথনের আইনি লড়াই

  • অস্তচাঁদে (Asta Chande): জীবনানন্দ দাশ
  • Amake tumi – আমাকে তুমি: জীবনানন্দ দাশ
  • Banalata Sen (বনলতা সেন): Jibanananda Das
  • Jibanananda Das
  • Piramid – Jibanananda Das
কাউকে ভালোবেসেছিলাম জানি – জীবনানন্দ দাশ

Tags: bengali Bengali Poetry Jibanananda Das

Post navigation

Previous: रघुवंशम् – Raghu Vamsham by Kali Dasa[First Chapter]
Next: ALL News Headlines 2019 November 20TH
Communism
Sarvarthapedia

Manifesto of the Communist Party 1848: History, Context, and Core Concepts

Arrest
Sarvarthapedia

Latin Maxims in Criminal Law: Meaning, Usage, and Courtroom Application

Abolition of Slave Trade Act 1807: Facts, Enforcement, and Historical Context

British Slavery and the Church of England: History, Theology, and the Codrington Estates

United States of America: History, Government, Economy, and Global Power

Biblical Basis for Slavery: Old and New Testament Laws, Narratives, and Interpretations

Rule of Law vs Rule by Law and Rule for Law: History, Meaning, and Global Evolution

IPS Cadre Strength 2025: State-wise Authorised Strength

Uric Acid: From 18th Century Discovery to Modern Medical Science

Christian Approaches to Interfaith Dialogue: Orthodox, Catholic, Protestant, and Pentecostal Views

Origin of Central Banking in India: From Hastings to RBI and the History of Preparatory Years (1773–1934)

Howrah District Environment Plan: Waste Management, Water Quality & Wetland Conservation

Bharatiya Nyaya Sanhita 2023: Sections (1-358), Punishments, and Legal Framework

Bengali Food Culture: History, Traditions, and Class Influences

  • Sarvarthapedia

  • Delhi Law Digest

  • Howrah Law Journal

  • Amit Arya vs Kamlesh Kumari: Doctrine of merger
  • David Vs. Kuruppampady: SLP against rejecting review by HC (2020)
  • Nazim & Ors. v. State of Uttarakhand (2025 INSC 1184)
  • Geeta v. Ajay: Expense for daughter`s marriage allowed in favour of the wife
  • Ram v. Sukhram: Tribal women’s right in ancestral property [2025] 8 SCR 272
  • Naresh vs Aarti: Cheque Bouncing Complaint Filed by POA (02/01/2025)
  • Bharatiya Nagarik Suraksha Sanhita 2023 (BNSS)
  • Bharatiya Sakshya Adhiniyam 2023 (BSA): Indian Rules for Evidence
  • Bharatiya Nyaya Sanhita (BNS) 2023
  • The Code of Civil Procedure (CPC)
  • Supreme Court Daily Digest
  • U.S. Supreme Court Orders
  • U.k. Supreme Court Orders
United Kingdom, UK

Abolition of Slave Trade Act 1807: Facts, Enforcement, and Historical Context

British Slavery and the Church of England: History, Theology, and the Codrington Estates

British Slavery and the Church of England: History, Theology, and the Codrington Estates

USA, America

United States of America: History, Government, Economy, and Global Power

Biblical Basis for Slavery, english slave trade

Biblical Basis for Slavery: Old and New Testament Laws, Narratives, and Interpretations

2026 © Advocatetanmoy Law Library

  • About
  • Global Index
  • Judicial Examinations
  • Indian Statutes
  • Glossary
  • Legal Eagle
  • Subject Guide
  • Journal
  • SCCN
  • Constitutions
  • Legal Brief (SC)
  • MCQs (Indian Laws)
  • Sarvarthapedia (Articles)
  • Contact Us
  • Privacy Policy
  • FAQs
  • Library Updates