Bharat Amar Bharatbarsha [Bengali Nationalist Song]
ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো
তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো
কিরীটধারিণী তুষারশৃঙ্গে সবুজ সাজানো তোমার দেশ
তোমার উপমা তুমিই তো মা, তোমার রুপের নাহি তো শেষ
সঘন গহন তমসা সহসা, নেমে আসে যদি আকাশ তোর
হাতে হাত রেখে মিলি একসাথে, আমরা আনিব নতুন ভোর
শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ
আঁধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাব এ মহাদেশ
রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ
নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ…….
Read Next
Writer : শিবদাস বন্দ্যোপাধ্যায়।
Lyric : অজয় দাস।
Singer : মান্না দে।
Read Next
Tags: bengali Bengali Poetry