কপিরাইটের মেয়াদ -বাংলাদেশ কপিরাইট আইন 2000
Home » Law Library Updates » কপিরাইটের মেয়াদ -বাংলাদেশ কপিরাইট আইন 2000
কপিরাইটের মেয়াদ
Chapter 5
প্রকাশিত সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্প কর্মে কপিরাইটের মেয়াদ
২৪। অতঃপর ভিন্নরূপ বিধান করা না হইলে, প্রণেতার জীবনকালে প্রকাশিত কোন সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প কর্মের (ফটোগ্রাফ ব্যতীত) কপিরাইট তাহার মৃতু্যর পরবর্তী পঞ্জিকা-বৎসর হইতে গণনা করিয়া ষাট বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে।
Read Next
- THE RECONSTRUCTION AMENDMENTS – 13th, 14th, and 15th Amendments (Volume 10 A): Encyclopedia of American Law
- NINTH AND TENTH AMENDMENTS – Unenumerated Rights And Federalism (Volume 9 A): Encyclopedia of American Law
- Subject Matter Jurisdiction (Volume 11): Diversity, Federal question, Supplemental Jurisdiction
ব্যাখ্যা।- এই ধারায় যৌথভাবে প্রণীত কর্মের ক্ষেত্রে, “প্রণেতা” অর্থে যে প্রণেতার মৃতু্য শেষে হইয়াছে তাহাকে বুঝিতে হইবে।
মরণোত্তর কর্মে কপিরাইটের মেয়াদ
২৫। (১) প্রণেতার মৃতু্যর তারিখে কপিরাইট বিদ্যমান থাকে এমন সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম বা খোদাই-কর্ম, বা অনুরূপ কর্মের যৌথ প্রণেতার ক্ষেত্রে, যিনি শেষে মৃতু্যবরণ করেন তাহার মৃতু্যর তারিখে বা উক্ত তারিখের পূর্বে কিন্তু যাহা বা যাহার অভিযোজন উক্ত তারিখের পূর্বে হয় নাই, তদ্রুপ ক্ষেত্রে, কর্মটির প্রথম প্রকাশের পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে বা কর্মটির কোন অভিযোজন পূর্ববর্তী কোন বৎসরে প্রকাশিত হইয়া থাকিলে সেই বৎসরের পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
Read Next
- THE RECONSTRUCTION AMENDMENTS – 13th, 14th, and 15th Amendments (Volume 10 A): Encyclopedia of American Law
- NINTH AND TENTH AMENDMENTS – Unenumerated Rights And Federalism (Volume 9 A): Encyclopedia of American Law
- Subject Matter Jurisdiction (Volume 11): Diversity, Federal question, Supplemental Jurisdiction
(২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম বা উক্ত কর্মের অভিযোজন প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে যদি ঐ কর্মের বিষয়ে তৈরী কোন রেকর্ড জনসাধারণের নিকট বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা হইয়া থাকে।
চলচ্চিত্র ফিল্মের কপিরাইটের মেয়াদ
২৬। কোন চলচ্চিত্র ফিল্মের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
Read Next
- THE RECONSTRUCTION AMENDMENTS – 13th, 14th, and 15th Amendments (Volume 10 A): Encyclopedia of American Law
- NINTH AND TENTH AMENDMENTS – Unenumerated Rights And Federalism (Volume 9 A): Encyclopedia of American Law
- Subject Matter Jurisdiction (Volume 11): Diversity, Federal question, Supplemental Jurisdiction
শব্দ রেকর্ডিংয়ের কপিরাইটের মেয়াদ
২৭। কোন শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে, যে বৎসর রেকর্ডিং প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
ফটোগ্রাফের কপিরাইটের মেয়াদ
২৮। ফটোগ্রাফের ক্ষেত্রে, যে বৎসর ফটোগ্রাফটি প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
কম্পিউটার সৃষ্ট কর্মের কপিরাইটের মেয়াদ
২৮ক। কম্পিউটার সৃষ্ট কর্মের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবতর্ী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
বেনামী এবং ছদ্মনাম বিশিষ্ট কর্মের কপিরাইটের মেয়াদ
২৯। (১) বেনামী বা ছদ্মনামে প্রকাশিত কোন সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প কর্মের (ফটোগ্রাফ ব্যতীত) ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে:
তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্বে প্রণেতার পরিচয় প্রকাশ পাইলে, যে বৎসর প্রণেতার মৃতু্য হয় উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
(২) উপ-ধারা (১) এ উলি্লখিত বেনামী যৌথ প্রণেতার কর্মের ক্ষেত্রে, “প্রণেতা” অর্থে-
(ক) একজন প্রণেতার পরিচয় প্রকাশের ক্ষেত্রে, ঐ প্রণেতা,
(খ) একাধিক প্রণেতার পরিচয়ের ক্ষেত্রে, উক্তসব প্রণেতার মধ্যে সর্বশেষে যিনি মৃতু্যবরণ করিয়াছেন সেই প্রণেতা,
কে বুঝিতে হইবে।
(৩) উপ-ধারা (১)-এ কোন ছদ্মনাম বিশিষ্ট যৌথভাবে প্রণীত কর্মের ক্ষেত্রে প্রণেতার অর্থ বুঝিতে হইবে-
(ক) প্রণেতাগণের মধ্যে এক বা একাধিক প্রণেতার নাম (সকলের নহে) ছদ্মনাম হইলে এবং তাহার বা তাহাদের পরিচয় অপ্রকাশিত থাকিলে, যাহার নাম ছদ্মনাম নহে তাহার উল্লেখ বা দুই বা ততোধিক প্রণেতাগণের নাম ছদ্মনাম না হইলে, ঐরূপ প্রণেতার উল্লেখ যিনি শেষে মৃতু্যবরণ করিয়াছেন;
(খ) প্রণেতাগণের মধ্যে এক বা একাধিক প্রণেতার নাম (সকলের নহে) ছদ্মনাম হইলে এবং তাহাদের মধ্যে এক বা একাধিক প্রণেতার নাম প্রকাশিত হইলে, প্রণেতাগণের মধ্য হইতে যাহাদের নাম ছদ্মনাম নহে তাহাদের মধ্যে যিনি শেষে মৃতু্যবরণ করেন, এবং যে প্রণেতাগণের নাম ছদ্মনাম ও প্রকাশিত তাহাদের উল্লেখ;
(গ) সকল প্রণেতাগণের নাম ছদ্মনাম হইলে এবং তাহাদের মধ্যে একজনের পরিচয় প্রকাশিত হইলে যে প্রণেতার পরিচয় প্রকাশিত হইয়াছে তাহার উল্লেখ বা, এইরূপ দুই বা ততোধিক প্রণেতার পরিচয় প্রকাশিত হইলে, ঐরূপ প্রণেতার মধ্যে যিনি শেষে মৃতু্যবরণ করিয়াছেন তাহার উল্লেখ।
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, কোনো প্রণেতার পরিচয় প্রকাশ হইয়াছে বলিয়া গণ্য হইবে যদি প্রণেতা এবং প্রকাশক উভয়ের দ্বারা প্রণেতার পরিচয় জনসাধারণ্যে প্রকাশ হইয়া পড়ে অথবা সেই প্রণেতা অন্যভাবে বোর্ডের সন্তুষ্টিমতে তাহা প্রতিষ্টিত করেন।
সরকারী কর্মে কপিরাইটের মেয়াদ
৩০। কোন সরকারী কর্মের কপিরাইটের ক্ষেত্রে, সরকার ঐ কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইলে যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে।
স্থানীয় কর্তৃপক্ষের কর্মের কপিরাইটের মেয়াদ
৩১। কোন স্থানীয় কতর্ৃপক্ষের কর্মের কপিরাইটের ক্ষেত্রে, স্থানীয় কর্তৃপক্ষ ঐ কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইলে যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষ শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
আন্তর্জাতিক সংস্থার কর্মের কপিরাইটের মেয়াদ
৩২। ধারা ৬৮ প্রযোজ্য হয় এমন কোন আন্তর্জাতিক সংগঠনের কর্মের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
কপিরাইট আইন, ২০০০ Bangladesh