Ami Ek Jajabor
Home » Law Library Updates » Sarvarthapedia » Education, Universities and Courses » Humanities » Ami Ek Jajabor
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে
ভুলেছি নিজের ঘর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে
ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে
প্যা রিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে
শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের
মিনারে বসে শুনেছি
মার্ক টোয়েনের সমাধিতে বসে
গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই
পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর
তাই আমি যাযাবর
বহু যাযাবর লক্ষ্যবিহীন
আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি
রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী
অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক
গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল
ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা
ঝরে গেছে অনাদরে—
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে
ভেঙ্গেছি সুখের ঘর
পথের মানুষ আপন হয়েছে
আপন হয়েছে পর
তাই আমি যাযাবর
আমি এক যাযাবর….
……….. ভূপেন হাজারিকা