পাশাপাশি বেশ আছি
This Bengali poetry expresses a deep longing to decorate the world in accordance with someone's thoughts and memories. It likens these memories to a decorative lamp in the evening, adorned with a garland of lights. The imagery of darkness, combined with the beauty of the person's eyes, creates a quiet exchange. The narrative hints at the rediscovery of forgotten places, like Mymensingh, within the story. Emotions are portrayed as fragile, capable of crashing down, while darkness appears to connect intimately, gazing at each other for eternity. The overall theme revolves around nostalgia, beauty, and the intertwining of memories and emotions.
Home » Law Library Updates » Law Library » Bengali Page » পাশাপাশি বেশ আছি
পাশাপাশি
তোমার মনের মতো করে পৃথিবীটা সাজিয়ে তুলবো ভেবেছিলাম।
সন্ধ্যার এক কোণে সাজের প্রদীপের মতো, তোমার স্মৃতিগুলো আলোকমালায় সেজে উঠবে ।
এক মুঠো অন্ধকার আর তোমার চোখের কাজল লতা নিভৃতে এসে কথা বলবে।
হয়তো পুরানো ভুলে যাওয়া ময়মনসিংহ ভেসে উঠবে গল্পের ভিতরে।
হয়তো আবেগগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে বুকের উপর।
অন্ধকারগুলো পাশাপাশি ছুঁয়ে ছুঁয়ে বসে তাকিয়ে থাকবে –
একে অপরের দিকে, অনন্তকাল !
Read Next
Source: ঐশ্বরিক অন্ধকার
তন্ময়: 15/01/2025
Read Next
Tags: Bengali Poetry Dark divine