একুশ – মিহির ব্যানার্জী
Home » Projects » Mihir Banerjee » একুশ – মিহির ব্যানার্জী
একুশ
মিহির ব্যানার্জী

এই বাংলায় জন্ম আমার
মাতৃভাষা বাংলা তাই
বাংলাভাষা আমার ভাষা
বাংলাভাষী আমার ভাই।
Read Next
এই ভাষাতেই গরীব কিষাণ
ফসল ফলায় সোনার ক্ষেতে
এই ভাষাতেই বাউল সুফী
লালন মাতে আনন্দেতে ।
এই ভাষাতেই আমার রবি
বিশ্বকবি নোবেল হাতে
এই ভাষাতেই মাঝদরিয়ায়
পরান মাঝি বৈঠা কাটে।
এই ভাষাতেই মোর কলিজা
রফিক সালাম রক্ত ঢালে
এই ভাষাতেই দুই বাংলার
মুক্তির গান একই তালে ।
বাংলা ভাষা মায়ের আদর
ভালোবাসার অপর নাম
রক্ত ঝরা শপথ আমার
২১ তোমায় শত সালাম ।
Read Next
Ekush-Mihir Banerjee